রায়মঙ্গল নদীর দুলদুলি ফেরিঘাট সংলগ্ন নদীর বাঁধ বেহাল ভগ্না দশা – নতুন সরকারের কাছে আবেদন যাতে দ্রুত কংক্রিট বাঁধ তৈরি হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ২১,জুন :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জের তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর উপরে দুলদুলি ফেরিঘাট সংলগ্ন এলাকায় নদীর বাঁধের অবস্থা বেহাল।

বহুবার এলাকার মানুষসহ নিত্য যাত্রীরা স্থানীয় প্রশাসনিককে এবং বিধায়ককে জানানোর পর অস্থায়ীভাবে কিছু জোড়া তালি দিয়ে নদীর বাঁধ মেরামতের কাজ হয় । কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সেই একই অবস্থা । বারবার এরকম নদীর বাঁধ বসে যায়, ধসে যায়, ভেঙে বেরিয়ে যায়।ফেরিঘাটের অবস্থা এমন তার নিচে কোন মাটি নেই , কঙ্কাল সার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে , যখন তখন নদীর বাঁধ সহ এই ফেরিঘাটও জলের তলায় চলিয়ে যাবে । এখন সরকার  পাল্টিয়েছে । নতুন সরকারের কাছে সাধারণ মানুষের আবেদন যে এই দুলদুলিতে কংক্রিট বাঁধ তৈরি হোক।

যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে। না হলে যখন তখন নদীর বাঁধ ভেঙে একদিকে যেমন গ্রামের পর গ্রাম জলের তলায় যাবে অন্যদিকে ফেরিঘাট তলিয়ে যাবে , যাতায়াতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে । তাই অবিলম্বে এই দুলদুলি এলাকা জুড়ে কংক্রিট বাঁধ তৈরি করুন নতুন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =