রাষ্ট্রপতির পর এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে তাকে সংবর্ধনা দিতে পায়ে হেঁটে দুর্গাপুর থেকে বর্ধমান হয়ে কলকাতায় দম্পতি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২৪,মে :: ২০২৩ সালে দেশের রাষ্ট্রপতির সাথে দেখা করতে পশ্চিম বর্ধমানের সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে রাষ্ট্রপতির সাথে দেখা করেন পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার অন্তর্গত ইছাপুরের জব্বর পল্লী গ্রামের বাসিন্দা পৃথ্বীরাজ চক্রবর্তী ও স্ত্রী রমা চক্রবর্তী।

এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায় ফের দুর্গাপুরের সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে কোলকাতার উদ্দেশ্যে র‌ওনা দিলেন দম্পতি। বৃহস্পতিবার রাতে বর্ধমানে পৌঁছায় দম্পতি,পৃথ্বীরাজ চক্রবর্তী বলেন ২০২৩ সালে ৫২ দিন পায়ে হেঁটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছায়।এরপর সেখানে আরো ২১ দিন অপেক্ষা করা পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়। সাম্প্রতিক আমরা জানতে পেরেছি বাংলাদেশ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয়েছে।

সেই কারনেই যাত্রা শুরুর আগে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় স্থানীয় বেহালা কালীবাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী নামে পূজো দি। এরপর পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী সাক্ষাতের উদ্দেশ্য র‌ওনা দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + three =