SONGBAD PROBAH EXCLUSIVE :: মমতা কি এবার দিল্লির পথ ঘুরে রাজ্য রাজনীতিতে ফিরতে চাইছেন !!!

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৪,মে :: অতলে তলিয়ে যাবার পর কি এবার আবার রাজ্য রাজনীতিতে ফেরার পথ খুঁজছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ?

বিধান সভা নির্বাচনের পর রাজ্যে কিন্তু তৃণমূল দলের বিপর্যয় ঘনিয়ে এসেছে । মাত্র ৮০ টি বিধায়ক নিয়ে তৃণমূল দল এবার বিধান সভায় হাজির কিন্তু নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ।

এর ওপরে আবার শাসক দলে থাকা বিজেপি এই দীর্ঘ পনেরো বছরের তৃণমূলী শাসনের বিরুদ্ধে জেহাদে সামনে আনছে একের পর এক অনিয়মের তালিকা । দুষ্কর্মের দায়ে ধরা পড়ছে মাঝারি ও নিচু তোলার তৃণমূলীরা ।

ইতিমধ্যেই বহু ছোট বড় ও মাঝারি মাপের নেতারা জেলে ঢুকছেন স্থানীয় কাটমানি বা তোলাবাজির জেরে । এদিকে ফলতার নির্বাচনে মেধা তালিকায় এক নম্বরে বিজেপি । দুই ও নম্বরে তিন যথাক্রমে সিপিএম ও কংগ্রেস । আর চতুর্থ নম্বরে দৌড় শেষ করেছে তৃণমূল ।

বলা বাহুল্য এই কেন্দ্র থেকেই অভিষেক ব্যানার্জি পার্লামেন্ট নির্বাচনে লক্ষাধিক ভোটার মার্জিন রাখেন । আর এখন দেখা গেল সেই কেন্দ্রেই তৃণমূল পেয়েছে মাত্র পাঁচ হাজার এর কিছু বেশি ভোট । এমত অবস্থায় তৃণমূলের এই কঠিন সময়ে দিক নির্ণয় করতে মরিয়া হয়েছেন মমতা বন্দোপাধ্যায় ।

সংবাদ মহলের সূত্রমতে যা জানা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলির চেষ্টা চলছে বহরমপুর লোকসভা থেকে ইউসুফ পাঠানকে তাঁর আসন থেকে পদত্যাগ করানোর ।

ইতিমধ্যেই দিল্লির ইন্ডি জোটের কাছে বিশেষত কংগ্রেসের কাছে মমতা আবেদন রেখেছেন যে তারা যেন ওই আসনে তৃণমূলকে জিততে সাহায্য করে এবং অধীর চৌধুরী কে প্রার্থী না করে । এই ভাবেই আরও একবার মমতা ভায়া দিল্লি রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন । অনিয়মিত  সুত্র মারফত জানা গেছে |

এর মধ্যে অনেক কিছু দেখার আছে এবং অনেক ইফ আর বাট আছে । আরও কিছুদিন গেলে বোঝা যাবে মমতার রাজনীতির জল কোনদিকে গড়ায় !

এসবই বাংলার রাজনীতির আকাশে উড়ে বেড়ানো খবর | এর কতটা সত্যি আর কতটা গুজব তা শুধু সময়ই বলবে তবে এটাও ঠিক বহরমপুরে কি বিজেপি তৃনমূলকে ওয়াক ওভার দেবে ? তা নিশ্চয়ই নয় সেখানেও বিজেপি রুখে দাঁড়াবে আর মজাটা সেখানেই উপভোগ করবে বাংলার মানুষ |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =