সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ১১,জুলাই :: লর্ডসে একমাত্র টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে চালকের আসনে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা নড়বড়ে করলেও পরবর্তীতে সামলে নেয়। স্মৃতি মান্ধানা ১০৮ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মাত্র ১৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন। তাঁর ইনিংসের সৌজন্যে প্রাথমিক ধাক্কা সামলে নেয় ভারত।

বঙ্গ তনয়া রিচা ঘোষ
ভারতীয় অধিনায়ক হরমানপ্রীত কৌর ১২১ বলে ৫৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অপরদিকে দীপ্তি শর্মা করেন ৮৭ বলে ৫৭ রান। তাঁদের যুগলবন্দিতে লর্ডসে টেস্টের প্রথম ইনিংসে ফাইটিং স্কোর তৈরি করতে সক্ষম হয় ভারত।
বঙ্গ তনয়া রিচা ঘোষ শুরুটা ভালো করলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১২ বল খেলে ১৩ রান করে আউট হন, যার মধ্যে ছিল দুটি চার। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৮৫ রানে।
ইংল্যান্ড তাদের ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। ক্রান্তি গৌরের বলে ব্যক্তিগত দুই রান করে আউট হন বিমাউন্ট। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১ রান।

