নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: মঙ্গলবার ২৫,আগস্ট :: শাবল দিয়ে অচেনা একটি বাড়িতে তালা ভাঙার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইঘাটা থানার চিকন পাড়া গ্রামে এক ব্যক্তি হাতে শাবল নিয়ে অন্য এক ব্যক্তির বাড়ির তালা ভাঙছে। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ইসারুল মন্ডল। গোপালনগর থানায় এলাকার মাঠপাড়া এলাকায় বাড়ি। অভিযুক্তের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যাগের মধ্যেই ফাঁকা একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

