শিলিগুড়িতে খুঁটি পূজায় উপস্থিত বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের আসন্ন দুর্গাপুজোর শুভ সূচনা হল খুঁটি পূজার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস।

খুঁটি পূজাকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক, উদ্যোক্তা, সদস্য-সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রস্তুতি আগামী শারদোৎসবকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনাকে আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =