শিলিগুড়িতে তিরঙ্গা যাত্রা,নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে কড়া বার্তা সাংসদ রাজু বিস্তার

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৪,আগস্ট :: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের আবেগে শিলিগুড়িতে আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা।শুক্রবার সুভাষপল্লীর হাতি মোড় থেকে শুরু হয় এই কর্মসূচি।

যাত্রার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিরঙ্গা হাতে এই যাত্রায় অংশ নেন দলীয় কর্মী-সমর্থক সহ বহু মানুষ।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা দেওয়া হয়।

এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে সাংসদ রাজু বিস্তা বলেন,নেতাজিকে নিয়ে কেউ ভুল বা অবমাননাকর মন্তব্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত ও অপরাধীদের শাস্তি পেতে হবে। অন্যদিকে,

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের ক্ষমা চাওয়া প্রসঙ্গে রাজু বিস্তা বলেন,অনন্ত মহারাজ যখন ক্ষমা চেয়েছেন,তখন বিষয়টি এখানেই শেষ হওয়া উচিত। তাঁর বক্তব্যে বিতর্কের অবসান ঘটানোর পক্ষেই বার্তা দেন সাংসদ।

নেতাজির মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আগে শিলিগুড়িতে দেশাত্মবোধের আবহ আরও জোরালো হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =