ক্লাবের পুজো ৪৯ পেরিয়ে ৫০ তম বছরে পদার্পণ করল বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের পুজো করে জেলা বাসীর নজর কেড়েছে মালদা শিবাজী সংঘ। এবছর তাদের পুজোর থিম নাট মন্দির।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,আগস্ট ::   এবছর এই ক্লাবের পুজো ৪৯ পেরিয়ে ৫০ তম বছরে পদার্পণ করল বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের পুজো করে জেলা বাসীর নজর কেড়েছে মালদা শিবাজী সংঘ। এবছর তাদের পুজোর থিম নাট মন্দির।

শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ক্লাব প্রাঙ্গণে এই খুঁটি পূজার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুতপা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ ক্লাব সদস্য ও এলাকার নবীন ও প্রবীণ নাগরিকরা।

ক্লাব সম্পাদক বাপি দে জানান বিগত কয়েক বছর ধরে মালদা শিবাজী সংঘ জেলা বাসীর কাছে নিত্যনতুন থিমের পুজো উপহার দিয়ে আসছে।

এ বছরও তার ব্যাতিক্রম হবে না তাই নতুন চিন্তাধারা নিয়ে আমাদের এই পুজোর আয়োজন করতে চলেছি। আশা করছি বিগত দিনের থেকে এ বছর জনসাধারণের ঢল উপচে পড়বে, আমাদের এই পুজো প্রাঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =