সকালে নির্মল – রাতে সঞ্জীব – মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই ব্যাক টু ব্যাক অ্যাকশন।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৪,আগস্ট :: সকালে নির্মল। রাতে সঞ্জীব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই ব্যাক টু ব্যাক অ্যাকশন পুলিশের।

তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালেই নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ।

স্ক্যানারে ছিলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবও । অবশেষে তাঁকেও গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। তবে, নির্মল ও সঞ্জীব ছাড়া আরও এক অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা। এখনও তাঁর খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =