সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে বর্ষাকালে সাফাইকর্মীদের (নির্মল বন্ধু) সুরক্ষা ও তাঁদের কাজের প্রতি সম্মান জানাতে একটি রেইনকোট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
এই কর্মসূচির আয়োজক বিজেপি টাউন মণ্ডল–৩-এর অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড। অনুষ্ঠানে সাফাইকর্মীদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এদিন দুপুরে ১৪ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
বর্ষার প্রতিকূল আবহাওয়াতেও শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিরলস পরিশ্রম করে চলা নির্মল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

