শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যোগা শিবির উপস্থিত মন্ত্রী শংকর ঘোষ

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৬,জুন :: শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এসডিও অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ যোগব্যায়াম শিবির।

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সাধারণ মানুষ।সকালের এই যোগব্যায়াম শিবিরে স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরা হয়। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে উপস্থিত অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন।

যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের বার্তা দিয়েই এদিনের শিবিরের সমাপ্তি হয়। উপস্থিত সকলেই এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =