মাথাভাঙ্গায় চলছে তিন দিনের সরকারী জনকল্যাণ শিবির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ১৬,জুন :: সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা পৌরসভার উদ্যোগে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মেলা মাঠ ও নজরুল সদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ‘জনকল্যাণ শিবির’।

এই শিবিরে মোট ১৯টি সরকারি বিভাগ অংশগ্রহণ করছে, যেখানে কৃষি থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে সামাজিক সুরক্ষা—বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য, আবেদন গ্রহণ এবং সমস্যার সমাধানের সুযোগ পাবেন নাগরিকরা।এই জনকল্যাণ শিবিরে কৃষি বিভাগ, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ, অর্থ ও ব্যাংকিং বিভাগ, মৎস্য বিভাগ, খাদ্য ও সরবরাহ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, স্বরাষ্ট্র বিভাগ, শ্রম বিভাগ, ভূমি বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, এমএসএমই বিভাগ,

বিদ্যুৎ বিভাগ, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিভাগ, আদিবাসী উন্নয়ন বিভাগ, নারী ও শিশু উন্নয়ন বিভাগ, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এবং মেডিক্যাল টিমের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − five =