শেষ লগ্নে সুপারহিট শো – সাগরে তৃণমূলের স্টার প্রচারে জুন মালিয়া

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: রবিবার ২৬,এপ্রিল :: দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে রবিবার জোর কদমে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে।

তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা-র সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয় নামখানা ব্লকের অন্তর্গত নামখানা এলাকা থেকে নামখানা সাতমাইল বাজার পর্যন্ত। এই রোড শো-তে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল নেত্রী জুন মালিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত মুখ পরমব্রত চট্টোপাধ্যায়।এছাড়াও রোড শো-তে অংশ নেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা নিজেও। রবিবার সকালের এই রোড শো ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। রাস্তাজুড়ে দলীয় পতাকা, ব্যানার এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।

স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য, যা তৃণমূল শিবিরকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া বলেন, সাগর বিধানসভা কেন্দ্র থেকে বঙ্কিমচন্দ্র হাজরা এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী।

তিনি দাবি করেন, রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়-কেই বেছে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =