শ্রাবনী শিব পূজা অনুষ্ঠানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল দিনহাটার নাজিরহাটে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ২১,জুলাই :: শ্রাবনী শিব পূজা অনুষ্ঠানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল দিনহাটার নাজিরহাটে ।

কোচবিহার জেলার অন্তর্গত দিনহাটা বিধানসভা কেন্দ্রের নাজিরহাট বাজারে নাজিরহাট দুর্গা হরি শিব মন্দিরের উদ্দোগে শিবপূজানুষ্ঠানকে সামনে রেখে অনুষ্ঠিত হল এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা।

নাজিরহাট দুর্গা হরি শিব মন্দিরের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্দিরের সকল সদস্য সহ বিশিষ্ট সমাজসেবক নারায়ন সরকার থেকে শুরু করে কৃষ্ণ বর্মন ,নাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানিক বর্মন সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 2 =