শ্রীরামপুরে Valentino Salon & Academy-এর জমকালো উদ্বোধন হয়ে গেল

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২২,আগস্ট :: ২০০৬ সালে স্যালন ইন্ডাস্ট্রিতে একটি স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন শাকিল সাহেব। দীর্ঘ প্রায় দুই দশকের অভিজ্ঞতার পর ২০২৬ সালে সেই স্বপ্ন নতুন পরিচয় নিয়ে সামনে এসেছে।

শ্রীরামপুরের মহেশ কলোনি, ত্রিবেণী মলের সামনে শুরু হলো Valentino Luxury Salon & Academy-এর নতুন যাত্রা। প্রিমিয়াম ও লাক্সারি পরিবেশের পাশাপাশি এখানে আধুনিক হেয়ার ও বিউটি সার্ভিস, প্রিমিয়াম প্রোডাক্ট, হেয়ার কালার ও ট্রিটমেন্টের মতো পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি Valentino Academy-র পথচলাও শুরু হয়েছে—“Unlock Your Potential in Beauty” ভাবনাকে সামনে রেখে। শাকিল সাহেবের বক্তব্য, Valentino-র লক্ষ্য শুধু লাক্সারি সার্ভিস দেওয়া নয়, বরং উন্নত মানের পরিষেবা গ্রাহকদের সাধ্যের মধ্যে পৌঁছে দেওয়া।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে তাঁর স্ত্রী, বাবা-মা, পরিবার, আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সকলেই এই নতুন উদ্যোগের জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। Valentino Salon সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

২০০৬ সালে দেখা সেই স্বপ্ন, বছরের পর বছর পরিশ্রম এবং পরিবারের সহযোগিতায় আজ Valentino-র হাত ধরে পেল এক নতুন সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =