হিন্দমটরে আবার প্রানের স্পন্দন দেখা যাচ্ছে – উদ্বোধন হলো নতুন ইউনিটের

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হিন্দমোটর :: শনিবার ২২,আগস্ট :: জানা গিয়েছে, প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে রেলের কোচ তৈরি করছে সংস্থাটি। রাজ্যের পাশাপাশি সুরাট, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও মুম্বই মেট্রোর জন্য আধুনিক মেট্রো কোচ এবং ‘বন্দে ভারত স্লিপার’ কোচও তৈরি করছে তারা।হিন্দমোটরে প্রায় ৭৫ একর জমিতে এই কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৭ থেকে ৮ হাজার মানুষ নির্ভরশীল। উত্তরপাড়ায় নতুন ‘ডিজ়াইন অ্যান্ড অপারেশনস সেন্টার’ চালু করল টিটাগড় ওয়াগন কোম্পানি। শুক্রবার বিকেলে সংস্থার নতুন ভবনের সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিংহ।

ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পৃথ্বীশ চৌধুরী। তাপস রায় বলেন, ‘শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে টিটাগর ওয়াগান কোম্পানি বাংলার বুকে নজির তৈরি করেছে, যা বাংলার শিল্প বিনিয়োগে নতুন গতি আনবে।

যে ভাবে বন্দেভারত ও মেট্রো রেলের কোচ তৈরি করে এই কোম্পানি দেশের বুকে সুনামের সঙ্গে কাজ করে চলেছে, তাতে বাংলায় শিল্পে ফের জোয়ার আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =