বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হলো তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ২৪,জুন :: ঘটনাটি হাসনাবাদ থানা এলাকার ভেবিয়া পঞ্চায়েতের সাদিগাছি এলাকার ঘটনা । বৃদ্ধার নাম বন্দনা ভট্টাচার্য । ২০১৯ সালে এই সাদিগাছি এলাকায় বেশ কিছু জমি কেনেন ।

এরপর বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর তিনি হঠাৎই জানতে পারেন যে তার জমির বেশ কিছু অংশ ভেবিয়া পঞ্চায়েতের প্রধান ওলিউল মন্ডল এর স্ত্রী- তহমিনা পারভিন মন্ডল এর নামে রেকর্ড হয়ে গেছে ।

এরপর ওই বৃদ্ধা- বন্দনা ভট্টাচার্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে । তখন তিনি জানতে পারেন যে ওই তৃণমূলের প্রধান ওলিউল মন্ডল বৃদ্ধা বন্দনা ভট্টাচার্য এর সই জাল করে তার জমি প্রধানের স্ত্রী- তহমিনা পারভিন মন্ডল এর নামে করে নিয়েছে ।

এরপর বৃদ্ধা সমস্ত প্রমাণ সহ সেই সময় (তৃণমূল সরকারের আমলে) হাসনাবাদের বিএলআরও অফিসে লিখিত অভিযোগ করেন পাশাপাশি হাসনাবাদ থানাতেও লিখিত অভিযোগ করেন। কিন্তু কোন কাজ হয়নি ।

এরপর সরকারের পালাবদলের পর বৃদ্ধা আবার আশায় বুক বেঁধেছেন। তিনি আবার বিচারের আশায় এবং নিজের জমি ফেরত পাওয়ার আশায় আবারো হাসনাবাদ থানায় এবং হাসনাবাদ বিএলআরও অফিসে অভিযোগ দায়ের করেছেন ।

যদিও এই পুরো বিষয়টি স্বীকার করে নিয়েছেন তৃণমূলের প্রধান ওলিউল মন্ডল । তিনি বলেন ওই বৃদ্ধার জমি যেখানে তার পাশে আমার স্ত্রীর জমি আছে । আমাকে চক্রান্ত করে ভাসানোর জন্য কেউ বা কারা ওই বৃদ্ধার জমি আমার স্ত্রীর নামে রেকর্ড করিয়ে দিয়েছে । এই বিষয়ে আমি বিন্দুমাত্র কিছুই জানিনা ।

আমি যখনই জানতে পেরেছি তখনই বিএলআরও অফিসে লিখিত জানিয়েছি যে- ওই বৃদ্ধার জমি ওনার নামে করে দেওয়া হোক। কিন্তু যে কোন কারণবশত এখনো সেটা হয়নি । আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি, রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর জন্য অন্য কেউ এই কাজ করে আমাকে ফাঁসিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =