ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো প্রাক্তন বায়ু সেনা কর্মীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ২৪,জুন :: সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন বায়ু সেনা কর্মীর। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কাঁকসা মাস্টার পাড়া আন্ডার পাশে। মৃতের নাম অজয় কুমার মন্ডল। বয়স ৬৪ বছর।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।ঘাতক ডাম্পার টিকে আটক করে পুলিশ। তবে ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক।স্থানীয়রা জানিয়েছেন,১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসার মাস্টার পাড়া সংলগ্ন আন্ডার পাশে সিগনাল সবুজ হতেই স্কুটিতে চেপে দূর্গাপুরের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

ডাম্পারটিকে দ্রুত গতিতে অতিক্রম করার সময় অসাবধানতার কারণে ডাম্পারের সাথে স্কুটির সংস্পর্শ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ওই ব্যক্তি পড়ে গেলে।

ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি সিগন্যাল সচল এবং পুলিশকর্মীরা থাকা সত্ত্বেও কিছু মানুষ সিগন্যাল না মেনে রাস্তা পারাপার করেন ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়ে প্রশাসন যদি আরও কড়া ব্যবস্থা গ্রহণ করে তবে ওই রাস্তার মোড়ে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =