নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ২৯,জুন :: সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর,অন্যদিকে গুরুতর আহত হয় এক ব্যক্তি।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোলগামী রাস্তায়।
জানা গিয়েছে ভাইপো কে নিয়ে বাইকে চেপে দুর্গাপুরের বাড়িতে ফিরছিল কাকা মনোজ দে।পানাগড় বাইপাশে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর কাঁকসার ওভারব্রিজে একটি ডাম্পার তাদের অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে পরে যায় দুইজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাইপোর। গুরুতর আহত হয় কাকা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও আহতকে হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার জেরে ১৯নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রন্থ বাইক টিকে উদ্ধার করে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

