সন্দেশখালি তে নতুন সূর্যোদয় হবে ২০২৬-এ বিধানসভা নির্বাচনে আগামী ভবিষ্যৎ তৃণমূল প্রার্থী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি বিধানসভা এবার তৃণমূল খোদ সন্দেশখালি এই ভূমিপুত্র একেবারে গ্রাম থেকে উঠে আসা আদিবাসী গৃহবধূকে প্রার্থী করেছে।

আর প্রথম দিন থেকেই সেই প্রার্থীর প্রচার তুঙ্গে রয়েছে। বিভিন্ন দ্বীপে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী আর তার সঙ্গে সন্দেশখালি ব্লক সভাপতি দিলীপ মল্লিকের জোট সন্দেশখালিকে নতুন দিশা দেখাচ্ছে।

এদিন দেখা গেল বেরমজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম ৫০বিঘা, কাটপোল এলাকাসহ বিভিন্ন জায়গায় প্রার্থী এক ঝাক তরুণ তুর্কিকে নিয়ে মোটরসাইকেলে আবার কখনো হুড খোলা চারচাকা গাড়িতে মানুষের আশীর্বাদ নিতে পৌঁছে যাচ্ছেন আদিবাসী প্রত্যন্ত গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + two =