সাঁইথিয়ায় তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন: চেয়ারম্যানসহ ১৫ কাউন্সিলরের পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁইথিয়া :: মঙ্গলবার ৯,জুন :: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের খবর পাওয়া গেল বীরভূমের সাঁইথিয়া পৌরসভায়। পৌরসভার মোট ১৬ জন কাউন্সিলরের মধ্যে চেয়ারম্যান বিপ্লব দত্তসহ ১৫ জন কাউন্সিলর একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন।.

সিউড়ির মহকুমা শাসকের (এসডিও) দপ্তরে গিয়ে তারা এই পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।পদত্যাগের কারণ হিসেবে চেয়ারম্যান বিপ্লব দত্ত দলের বর্তমান পরিস্থিতিকেই দায়ী করেছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতৃত্ব এবং ভবিষ্যৎ নিয়ে এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে দলের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।

বিপ্লব দত্ত আরও বলেন, “বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যে রায় দিয়েছেন, আমরা তাকে সম্মান জানাই। মানুষের পাশে থেকে কাজ করার স্বার্থেই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। রাজনৈতিক প্রতিক্রিয়া

একইসঙ্গে ১৫ জন কাউন্সিলরের পদত্যাগের ঘটনায় সাঁইথিয়া পৌরসভার ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

দলের অন্দরে এই ব্যাপক ভাঙনকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কীভাবে মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই ঘটনা তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাকেই আরও স্পষ্ট করে তুলল।

এদিকে,এই ঘটনার পর বিরোধী শিবিরের পক্ষ থেকে শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়েছে। অন্যদিকে,দলত্যাগী কাউন্সিলরদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে এখন নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক অলিগলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eighteen =