সার্কিট হাউসে মহুয়া মৈত্রের রাত্রিবাস। সার্কিট হাউজের গেটের সামনে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা গো ব্যাক শ্লোগান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ১৫,আগস্ট ::   কৃষ্ণনগর সার্কিট হাউসে রাত্রি বাস মহুয়া মৈত্রর। খবর পাওয়া মাত্রই সার্কিট হাউজের গেটের সামনে জড়ো হয়ে গো ব্যাক স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের।

বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ চলাকালীন সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ জানান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

তিনি ভিডিও বার্তায় বলেন, বাইরে বিশাল জনসমাগম সাথে জয় শ্রীরাম শ্লোগান দিচ্ছে অথচ সার্কিট হাউসের গেটে কোন নিরাপত্তা নেই। তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন তারপরেও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেই তার অভিযোগ।

সার্কিট হাউজের গেটের সামনে বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকদের দাবি তিনি বিভিন্ন সময় হিন্দু সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তাই তাকে বাইরে বেরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে তিনি যেখানেই যাবেন সেখানেই এরকম ভাবে আন্দোলন করবে বিজেপি কর্মীর সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =