সার্ভিক‍্যাল ক‍্যান্সার প্রতিরোধে ১৪ বছরের কিশোরীদের রাজ‍্য ব‍্যাপী বিনামূল‍্যে এইচ পি ভি টিকাকরণ কর্মসূচীর বিধান নগর থেকে রিমোটের সাহায‍্যে উদ্বোধন করলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৩০,মে :: ভারত সরকার ও রাজ‍্য সরকারের যৌথ উদ‍্যোগে সার্ভিক‍্যাল ক‍্যান্সার প্রতিরোধে ১৪ বছরের কিশোরীদের রাজ‍্য ব‍্যাপী বিনামূল‍্যে এইচ পি ভি টিকাকরণ কর্মসূচীর বিধান নগর থেকে রিমোটের সাহায‍্যে উদ্বোধন করলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই উপলক্ষে আজ সকালে হাওড়া জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন বালির বিধায়ক সঞ্জয় সিং, উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই এবং শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বলেন এই ধরনের সচেতনতা এবং স্বাস্থ‍্য বিষয়ক যে কাজ তা ক্রমাগত চলবে সমস্ত স্বাস্থ‍্য কেন্দ্রে।৮৮০ টি কেন্দে এই টিকাকরণ হবে। তিনি বলেন যে সমস্ত কিশোরীদের ১৪ বছর বয়স হয়েছে তাদের অনুরোধ করবো এই টিকাকরণ নিতে। আজ মুখ‍্যমন্ত্রী এই টিকাকরণের উদ্বোধন করলেন এতে আমাদের নিজেদর সচেতনতা বারবে।

সরকার ও জনগণকে এক সাথে এগিয়ে আসতে হবে তাহলে এই স্বাস্থ‍্য বিষয়ক কঠিন কাজগুলো সহজ ভাবে করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =