নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: শুক্রবার ৩১,জুলাই :: রাতভর চলেছে তল্লাশি ও টাকা গোনা। মিলেছে মোট নগদ সাড়ে আঠাশ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। এরপরই বৃহস্পতিবার সকালে অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ।
বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া নগদ ও সোনা। এদিন সকালে সিল করে দেওয়া হয়েছে মিনারের বাড়ি।

বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা। সেই সঙ্গে মিলেছে প্রায় ১৫ কেজি সোনা। তদন্তকারীদের একাংশের অনুমান, নগদ আর সোনা মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

