সিঙ্গুরে ভয়াবহ দুর্ঘটনায় নিভে গেল এক পরিবারের ৪ প্রাণ

জাকির আলী  :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: সিঙ্গুর :: শুক্রবার ১,মে :: হুগলির সিঙ্গুর এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। গয়া থেকে পিণ্ডদান সেরে ফেরার পথে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারল তীর্থযাত্রী বোঝাই গাড়ি। শুক্রবার ভোরে সিঙ্গুরের রতনপুরে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি থানা এলাকার বাসিন্দা পরিতোষ কীর্তনীয়া তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের নিয়ে একটি টাটা ৪০৭ গাড়িতে করে বিহারের গয়ায় গিয়েছিলেন পিণ্ডদান করতে। শুক্রবার ভোরে ডানকুনি ফেরার সময় সিঙ্গুরের রতনপুর এলাকায় ঘটে বিপত্তি

মৃতদের মধ্যে রয়েছেন বাবা-মা এবং তাঁদের দুই মেয়ে। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে ডানকুনি এলাকায়।

মৃতরা হলেন, পরিতোষ কীর্তনীয়া (৫৯), কাজল কীর্তনীয়া (৫৫), ফুলি মুখোপাধ্যায় (৩৩), মিঠু বাগ (৩১)। পরিতোষ কীর্তনীয়া(৫৯), কাজল কীর্তনীয়া (৫৫) , অন্য ২জন হলেন তাদের দুই মেয়ে ফুলী মুখার্জী (৩৩), মিঠু বাগ(৩১) এদের সকলের বাড়ি ডানকুনি থানা এলাকায়।

ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, যাত্রীসহ গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতর আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও টহলরত পুলিস কর্মীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। গাড়িতে চালক-সহ মোট ১০ জন সদস্য ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে হাত দেন। চালকসহ ১০ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন।

প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =