সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে রোহিতের ১১০ বলে ১৩৮ রানের অসাধারণ চোখ ধাঁধানো ইনিংস।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২০,জুলাই :: সময় পরিস্থিতি বদলালেও কিছু ক্রিকেটার নিজেদের দক্ষতা বারংবার প্রমাণ করেন। রোহিত শর্মা তাদের মধ্যে একজন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের অসাধারণ চোখ ধাঁধানো ইনিংস খেললেন।

রোহিতের বিকল্প রোহিত নিজেই। বড় ম্যাচে কীভাবে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়? আবারো দেখিয়ে দিলেন। হিটম্যানের এই মহাকাব্যিক ইনিংস টি শুধুমাত্র একটি স্কোর নয়! যার পিছনে রয়েছে অভিজ্ঞতা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিখুঁত ব্যাটিং শিল্প।

ইনিংসের শুরুতে কিছুটা ধরে খেললেও পরবর্তী সময়ে রোহিতের ব্যাট আক্রমণাত্মক হয়ে ওঠে। বারবার তিনি প্রমাণ দিয়েছেন কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার। তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসা প্রত্যেকটি শটের মধ্যে ছিল অভিজ্ঞতার ছাপ।

৩৯ বছর বয়সে এসে এমন একটি ইনিংস খেলতে পারা মোটেও সহজ নয়। যেখানে অনেকেই ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে যান, সেখানে রোহিত শর্মা এখনও সেই একই রকম। কঠিন সময় দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে জানেন।

এই ১৩৮ রানের ইনিংস নিঃসন্দেহে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস। বারংবার সমালোচনা মাত্রা অতিরিক্ত চাপ কোন কিছুই হিটম্যানকে দমাতে পারেনা। ব্যাট হাতেই প্রত্যেকটি সমালোচনার জবাব দিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =