নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: শুক্রবার ৭,আগস্ট :: বড়সড় সাফল্য এল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগ কন্ট্রোলের যৌথ অভিযানে। সিল করে দেয়া হলো সীমান্তবর্তী একটি ওষুধের দোকান ও তার গোডাউন, প্রায় ১০ ঘণ্টা ধরে চলে অভিযান, দোকানের মালিক পলাতক
স্বরূপনগরের বিথারী এলাকার ঘটনা ।পলাতক দোকানের মালিক – শহিদুল মন্ডল ও তার ছেলে লয়েড ।আজ স্বরূপনগর এর বিথারী বাজার সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগ কন্ট্রোলের সাথে পুলিশ যৌথ অভিযানে চালায় । সীমান্তবর্তী বিথারী বাজারে একটি নামকরা লয়েড মেডিকেল ওষুধের দোকানে তারা হানা দেয় ।
দুপুর ১ টা থেকে দোকানে এবং দোকানসহ দুটি গোডাউনে তল্লাশি চালায় তারা । একাধিক অবৈধ ওষুধ/ নথি বিহীন ওষুধ পেটি পেটি উদ্ধার হয় । যেসব ওষুধ অবৈধভাবে বাংলাদেশে পাচার হতো বলেই সূত্র মারফত খবর । রাত এগারোটা নাগাদ তল্লাশি শেষ করে দোকানটি ও গোডাউন সিল করে দিয়ে যায় তদন্তকারীরা । দোকানের মালিক ও তার ছেলে পলাতক

