সেবক রোডে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ভক্তিনগর ট্রাফিক পুলিশের অভিযান

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৩,আগস্ট :: শহরের অন্যতম ব্যস্ত সেবক রোডে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড।

বৃহস্পতিবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের উদ্যোগে চেকপোস্ট এলাকা থেকে পায়েল সিনেমা হলের মোড় পর্যন্ত রাস্তা জুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। রাস্তার উপর যেখানে-সেখানে গাড়ি পার্কিং না করে নির্দিষ্ট ও উপযুক্ত স্থানে গাড়ি রাখার আবেদন জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, অযথা রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে যানজট তৈরি হলে এবং সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হলে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি জানান, সেবক রোডে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই অভিযান। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =