সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শনিবার ১১,জুলাই :: স্কুলছাত্রীর একাউন্টে ঢুকলো ৭৫৯ কোটি টাকার ওপর ভুতুড়ে টাকা। ব্যাংক বন্ধ থাকায় অনলাইনের দোকানে টাকা তুলতে গিয়ে বিষয়টি নজরে আসে।
ওই ছাত্রীর নাম সুপর্না রায়, সে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী, বাড়ি দক্ষিণবড় হলদিবাড়ির খালপাড়ায়। শনিবার ব্যাংক বন্ধ থাকায় স্কুলের কেডস জুতো কেনার জন্য স্কলারশিপ এর ৯০০ টাকা তুলতে অনলাইনের দোকানে যায়।
সেখানে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখে তার সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে ৭৫৯কোটি ৬৯লক্ষ ৫১হাজার ৯৫১টাকা।বিষয়টি বাড়িতে এসে পরিবারে লোককে বলতেই আতঙ্কিত হয়ে পড়েন তারা।

