জামাইয়ের হাতে শ্বশুর খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: রবিবার ১২,জুলাই :: কোচবিহারের দিনহাটা মহকুমার বাজে জমা পাখিহাগা এলাকায় শ্বশুর নৈলেন বর্মনকে (অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী) হামলা করে খুনের অভিযোগ উঠেছে জামাই সুখধণ বর্মনের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =