স্বাধীনতার রাতে ব্যান্ডেলে দুজনকে কুপিয়ে খুনের চেষ্টা – পরিবারের অভিযোগের আঙ্গুল কি বিজেপির দিকে ???

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: রবিবার ১৬,আগস্ট :: রক্তারক্তি কাণ্ড হুগলির ব্যান্ডেলে। দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের দাস পাড়ায়।

                                                                                                ফাইল চিত্র 

শনিবার রাতে এলাকার একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই ক্লাবের সামনের মাঠে বেশ কয়েকজন যুবক বসেছিলেন। হঠাৎ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় বচসা চরম আকার নেয়।

এক পক্ষ অন্য পক্ষের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই যুবক। তাঁরা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জখম দুই যুবকের নাম রাহুল দাস এবং অভিজিৎ মিত্র। অভিযুক্ত উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুলের পুরোনো শত্রুতা ছিল বলে দাবি পুলিশের। রাহুলের পরিবারের দাবি, অভিযুক্তরা স্থানীয় বিজেপি কর্মী। তবে এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =