হুগলির গুড়াপে বাইকে নিয়ে স্টান্ট দিতে গিয়ে স্বাধীনতা দিবসের সকালে মৃত এক আশংকাজনক অন্যজন

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: গুড়াপ(হুগলি) :: শনিবার ১৫,আগস্ট :: গুড়াপে গতির বলি দুই যুবক ।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপ এলাকার জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর এক জনের সেখানেই চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, ওই দুই যুবক উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার বাসিন্দা। তবে তাঁদের নাম এখনও জানা যায়নি। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসে সাত থেকে আটজনের একটি দল জাতীয় সড়কে বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিল। সেই সময়ে এক বাইকের দুই আরোহী আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার ধারে ছিটকে পড়েন দুজনেই। গুরুতর জখম হন দুই যুবক।

সঙ্গে সঙ্গে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে নেয়। পুলিশ তদন্ত শুরু করেছে । কিন্তু স্থানীয় মানুষের প্রশ্ন এই বাইকের স্টান্টবাজি নৈমিত্তিক ব্যাপার । পুলিশ কেন জেনে শুনেও আগে থেকে ব্যবস্থা নেয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seventeen =