স্বাধীনতা দিবসের দুপুরেই ধুন্ধুমার কাণ্ড কোচবিহার জেলার জামালদহ-গোপালপুর রেল স্টেশনে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালদহ :: শনিবার ১৫,আগস্ট :: স্বাধীনতা দিবসের দুপুরেই ধুন্ধুমার কাণ্ড কোচবিহার জেলার জামালদহ-গোপালপুর রেল স্টেশনে ।

শনিবার দুপুরে স্টেশন চত্বরে দুই পক্ষের মধ্যে তুমুল গণ্ডগোলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনায় অন্তত তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন স্টেশনে প্রচুর মানুষের ভিড় হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্টেশনটি বর্তমানে অনেকের কাছেই বেড়ানোর অন্যতম জায়গা হয়ে উঠেছে।

অভিযোগ, সেই সময় কয়েকজন কিশোরীকে উত্যক্ত করার চেষ্টা করা হয়। বিষয়টি পরিচিতজনদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। আর সেই প্রতিবাদকে কেন্দ্র করেই শুরু হয় বচসা, পরে যা গড়ায় হাতাহাতিতে।

অভিযোগ, একাধিক যুবককে মারধর করা হয়। ঘটনায় অন্তত তিনজন জখম হন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্টেশনের এক রেল কর্মীর সঙ্গেও কয়েকজন যুবকের বচসা হয় বলে অভিযোগ।

গালিগালাজের অভিযোগও উঠেছে। পরিস্থিতি বেগতিক দেখে মুহূর্তের মধ্যেই কার্যত ফাঁকা হয়ে যায় স্টেশন চত্বর। স্থানীয়দের অভিযোগ, এই স্টেশনে এর আগেও একাধিকবার গণ্ডগোলের ঘটনা ঘটেছে।

তাই এবার স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো এবং নিয়মিত পুলিশি টহলের দাবি তুলেছেন বাসিন্দারা। তবে এই ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ বা পদক্ষেপের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =