হাওড়ার পাঁচলাতে স্বয়ংসেবক সংঘের শৈক্ষিক অভিযান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২,জুন :: ” অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ ” এর হাওড়া জেলা কমিটির উদ্যোগে এবং পাঁচলা নর্থ সার্কেলের ব্যবস্থাপনায় গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের নিউ বিল্ডিং এ অনুষ্ঠিত হলো সদস্যতা অভিযান ও শৈক্ষিক পরিচয় পর্ব।

দেবী সরস্বতীর পবিত্র বেদমন্ত্র উচ্চারণ ও দেশ বন্দনার মধ্যদিয়ে, সম্পাদক ডঃ সচ্চিদানন্দ দাস সভাকাজ শুরু করেন। এবং বিশিষ্ট শিক্ষাবিদ ঈশ্বর সন্তোষ দাস – র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও, নিরাবতা পালন ও বৈদিক শান্তিমন্ত্র উচ্চারণের পর শিক্ষক সংগঠনের ভারতীয় ভাবধারার তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ড: সচ্চিদানন্দ দাস, কোষাধক্ষ শ্যামল মাইতি,কার্যকর্তা গৌরব দাস, জেলা মহিলা প্রমুখ দুর্গা সোনকর, স্টেট কমিটির মেম্বার শর্মিলা চক্রবর্তী প্রমুখ।

বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ক্রীড়া ভারতীর তাম্রলিপ্ত বিভাগ সংযোজক ও দক্ষিণ বঙ্গ প্রান্তের যুব আয়াম প্রমুখ শুভেন্দু সরকার এবং সঙ্ঘের প্রজ্ঞা প্রবাহের সম্পাদক লক্ষীকান্ত ঘোষ। সেই সঙ্গে পাঁচলা ব্লকের ৫১ জন শিক্ষক শিক্ষিকা ও ব্লক প্রমুখ গণ। সমস্ত অনুষ্ঠানই সঞ্চালনা করেন স্বপন নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 11 =