নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে সম্প্রীতির নজির দেখা গেল বসিরহাটের হাড়োয়ায়। গণেশ আরাধনাকে কেন্দ্র করে একসঙ্গে উৎসবে মেতে উঠলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে বিলি করা হয় বিশেষ প্রসাদ।
বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আন্ধিরর মাঠ কালিতলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় এই গণেশ পুজো। চলতি বছর এই পুজো অষ্টম বর্ষে পদার্পণ করেছে।
গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে সকাল থেকেই পুজো প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। পুরুষ-মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ উৎসবে অংশ নেন।
পুজোকে ঘিরে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, মুসলিম সম্প্রদায়ের মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুজো শেষে সকল ধর্মের মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ। ফলে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়েও উঠে আসে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ মেম্বার সুসেন বৈদ্য। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক প্রতীক আইচ। এছাড়াও উপস্থিত ছিলেন হাড়োয়া ১ নম্বর মণ্ডল বিজেপির ভাইস প্রেসিডেন্ট পার্থ চ্যাটার্জি।
বিজেপির সংখ্যালঘু নেতা রেজাউল মোল্লা ডাক্তার সুরাজ মন্ডল ও ছোট্ট লস্করও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন তন্ময় দেবনাথ, তারক হাজরা। বিজয় মালি, রাজু পারুই, মনোজ বিশ্বাস, অনুপ বিশ্বাস-সহ অন্যান্যরা।
পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌমেন দাস, মিঠুন দাস, ভাস্কর দাস, সুজয় মালি, ভাগ্যধর মণ্ডল, ভাস্কর মণ্ডল-সহ অন্যান্য সদস্যরা। গণেশ বন্দনাকে কেন্দ্র করে হাড়োয়ার এই আয়োজন কার্যত ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতিরও এক উজ্জ্বল বার্তা বহন করল।

