নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ১৭,মে :: হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদীন গত কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে এক অনুপ্রবেশকারীকে ভারতে প্রবেশ করায়।
বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকার বাসিন্দা শহিদুল গাজীকে তিনি অবৈধভাবে স্যান্ডেলের বিল এলাকায় নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর ওই তৃণমূল নেতা জয়নাল আবেদীন নিজের বাবাকে ওই অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে অবৈধভাবে ভোটার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে দেয়।
https://youtu.be/Pj3BGl3tU88
তারপর সেই অনুপ্রবেশকারীকে ওই তৃণমূল নেতা তার নিজের মেছো ভেড়িতে আশ্রয় দিয়েছিল। তারপর ওই এলাকার মেয়েকে বিয়ে করে এখানেই সংসার পেতেছিল এই অনুপ্রবেশকারী। সেই সময় বারবার করে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছিল কিন্তু পুলিশ কর্ণপাত করেনি।
শনিবার গভীর রাতে ওই অনুপ্রবেশকারীকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। সাংবাদিকদের সামনে ওই অনুপ্রবেশকারী তিনি যে অবৈধভাবে এখানে এসেছেন সেটা তিনি স্বীকার করে নেন।যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই জয়নাল আবেদীন বাড়িতে নেই এবং তার সাথে এবং তার পরিবারের সাথে কথা বলা যায়নি বা তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
কিন্তু হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা তথা ২০২৬ সালের হিঙ্গলগঞ্জের তৃণমূলের বিধানসভার প্রার্থী আনন্দ সরকার বলেন- শুনে বুঝে উত্তর দিতে হবে । আপনার কথা শুনে আমি কোন উত্তর দিতে পারবো না । খবর নিয়ে পরে জানাচ্ছি । কিন্তু দীর্ঘক্ষন হয়ে যাওয়ার পরেও এখনো তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

