নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৬,জুলাই :: ১২ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসঙ্ঘের।
মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে অনুষ্ঠিত হয় জেলা সম্মেলন। প্রদীপ প্রজ্বলন এবং সরস্বতী ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অলক কুমার দাস ও গোবিন্দ চন্দ্র মণ্ডল, রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক, জেলা সভাপতি মধুছন্দা চক্রবর্তী, জেলা সম্পাদক রঞ্জু মিশ্রসহ অন্যান্য অতিথিরা।
এদিন সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং আগামী দিনে শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত উন্নয়ন, বিভিন্ন দাবি-দাওয়া ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর শিক্ষা ক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত শিক্ষক নেতৃত্ব।
জেলা সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষকদের স্বার্থরক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়।

