জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ২১,জুন :: নতুন সরকার আসার পর এই প্রথম ১২ তম বিশ্ব যোগ দিবস পালন করা হলো। কলকাতার রেড রোডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আজকের এই যোগ দিবসে অংশগ্রহণ করেন|
কলকাতার পাশাপাশি আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চুঁচুড়ায় ইনডোর স্টেডিয়ামের কক্ষে অনুষ্ঠিত হলো বিশ্ব যোগ দিবস।
বিভিন্ন স্কুলের ছোটো ছোট ছাত্র ছাত্রীরা আজকের এই যোগ দিবসে অংশগ্রহণ করে।পাশাপশি উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা প্রশাসক খুরশীদ আলী কাদরী,সদর মহকুমা শাসক মধুশ্রী, চুঁচুড়া বিধায়ক সুবীর নাগ সহ প্রশাসনের উচ্চ পদস্ত আধিকারিকরা।
আজ এই যোগ দিবসে চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে স্কুলের ছাত্র ছাত্রী ও বহু সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন আজকের এই বিশ্ব যোগ দিবসে।
বালিকা বাণীমন্দির স্কুলের ছাত্রীরা জানায় যে আজকের এই যোগ দিবসে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।তারা প্রতি নিহত সকালে এই যোগ অভ্যাস করবে বলে জানায় তারা ।
পাশাপাশি বছর ৭০ এর চিত্তপ্রিয় শীল বলেন আমার প্রতিনিয়ত সকালে শারীরিক কসরত করে থাকি,ছোটো থেকেই খেলাধুলা করেছি এখনও সেই অভ্যাস যায়নি । সকালে শারীরিক কসরত না করলে যেন মনে হয় শরীর ঠিক নেই,তাই আজকের এই যোগ দিবসে অংশ নিলাম।
পাশাপশি তিনি বলেন যোগ মানুষের জীবনে বিশাল দরকার যোগ ছাড়া মানুষ বাঁচতে পারবে না ,আজকে এই যে যোগ দিবস এত বড় করে অনুষ্ঠিত হচ্ছে তাতে আমরা আরও বেশি করে অনুপ্রাণিত হলাম।
চিত্ত বাবু প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানিয়ে বলেন তিনি আজ এই যোগ দিবস এত বড় আকারে করলেন তার জন্য নরেন্দ্র মোদিকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অন্যদিকে আজ সকালে চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ লাইনে পালিত হলো বিশ্ব যোগ দিবস | চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব আজকের এই যোগ দিবসে অংশ নেন,পাশাপশি চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত সকল পুলিশ আধিকারিকরা উৎসাহের সঙ্গে বিশ্ব যোগ দিবসে অংশ গ্রহণ করেন।

