বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে শিলিগুড়ি গুরুদুয়ারা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: আজ বৈশাখী সকাল থেকেই শিলিগুড়ির গুরুদুয়ারাতে ছিল ভক্তদের ভিড়। বৈশাখী উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে গুরুদুয়ারাতে এদিন মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

সকাল থেকেই ভজন কীর্তনের আয়োজন হয় পাশাপাশি লঙ্গরেরও ব্যবস্থা করা হয়। প্রত্যেক বছরই বৈশাখীতে শিলিগুড়ির গুরদুয়ারাতে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। এ বছরে তার ব্যতিক্রম হয়নি, সকাল থেকেই জনসমাগম লক্ষ্য করা যায়। ভজন কীর্তনের আবহে চারিদিকে ছিল ভক্তিময় পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 13 =