ঢোলায় বামফ্রন্ট–আইএসএফের জনসভায় উপচে পড়া ভিড়, এসআইআর নিয়ে ভয়ের কারণ নেই – নওশাদ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঢোলা :: বুধবার ১৫,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার ঢোলায় বামফ্রন্ট ও আইএসএফের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বিপুল জনসমাগম দেখা গেল।

সভায় উপস্থিত ছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, বাম নেতা সায়ন ব্যানার্জি, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী এবং রায়দিঘি বিধানসভার প্রার্থী সৌম্য গাঙ্গুলী।

সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, এসআইআর (SIR) নিয়ে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে দাবি করেন, “এসআইআর নিয়ে কারোর ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। এটি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে।”

নেতৃত্বের বক্তব্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার এবং আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যু উঠে আসে। বক্তারা অভিযোগ করেন, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে এবং সাধারণ মানুষের সমস্যা থেকে দৃষ্টি ঘোরানো হচ্ছে।

সভাস্থলে শুরু থেকেই জনতার ঢল নামে, যা কার্যত উপচে পড়া ভিড়ে পরিণত হয়। আয়োজকদের দাবি, এই জনসমাগমই আসন্ন নির্বাচনে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =