হিঙ্গলগঞ্জের বাঁকড়া ৭৭ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পে পেট্রোল রাখা ঘরে বিধ্বংসী আগুন পুড়ে মৃত্যু এক বি এস এফ জওয়ানের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে হিঙ্গলগঞ্জ থানার ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের পেট্রোল পাম্পের ঘরে তেল দিতে গিয়ে শট সারর্কিট এর ফলে আগুনে পুড়ে যায়এক বিএসএফ জোয়ান ।নাম জ্যোতিরাম সিং হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকের। ঘটনাস্থলে আসে ফায়ার ব্রিগেড ও হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে

ততক্ষণে পাম্পের ঘরে ভিতরে থাকা বিএসএফের এএসআই র‍্যাংকের জ্যোতিরাম সিং নামে এক বিএসএফ কর্তার গায়ে আগুন লেগে গুরুতর দগ্ধ হয় ।

তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃতুর আসল কারণ এমনটাই জানিয়েছেন পুলিশ ও বিএসএফ। ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ আধিকারিকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + five =