রাজ্যে পরিবর্তনের আহ্বান জানিয়ে জোরদার ভোট প্রচার করলেন মালদার রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রতুয়া :: শনিবার ১৮,এপ্রিল :: শুক্রবার রাজ্যে পরিবর্তনের আহ্বান জানিয়ে জোরদার ভোট প্রচার করলেন মালদার রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। এদিন তিনি বিজেপি নেতাকর্মীদের মিছিল নিয়ে, ঢাকের বোলে প্রচারে বেড়িয়ে সাড়া ফেলেন।

রতুয়া বিধানসভার রতুয়া-২নং ব্লকের, ককলামারি, মোর্চা, পাহাড়পুর, সহ একাধিক এলাকায় ভোট প্রচার করেন। ককলামারি ,মোর্চা সহ একাধিক এলাকায় পায়ে হেঁটে চষে বেড়ান।

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে আশির্বাদ প্রার্থনা করেন এবং রাজ্যের তৃণমূল সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার গঠন করে সুশাসন প্রতিষ্ঠার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − ten =