সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: রবিবার ১৯,এপ্রিল :: বঙ্কিম হাজরাকে জেতালে উন্নয়নের দায়ভার আমারসাগর থেকে বিজেপিকে তোপ অভিষেক ব্যানার্জি-র দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহ ক্রমশ তপ্ত হয়ে উঠছে।
সেই আবহেই ছয়ের ঘেরি কালিগির মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা -র সমর্থনে এক বিশাল জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জনসভায় উপস্থিত ছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
সভা থেকে একদিকে যেমন তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন, তেমনই তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বক্তব্যের শুরুতেই অভিষেক ব্যানার্জি সাগর এলাকার সঙ্গে তাঁর আবেগের সম্পর্কের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সাগরের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা মাথায় রেখেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ করে চলেছে।
সেই উন্নয়নের অন্যতম বড় উদাহরণ হলো মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতুর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে তিনি জানান।
এই সেতু নির্মিত হলে সাগর দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগ স্থাপন হবে, যা এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা নেবে বলে দাবি তাঁর। তিনি আরও বলেন, শুধু এই সেতুই নয়, নামখানায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ২০১৯ সালে।

