মুর্শিদাবাদে সার্ভিস বন্দুকের এর গুলিতে সিআরপিএফ জওয়ান আহত – রক্তাক্ত অবস্থায় উদ্ধার হেড কনস্টেবল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিপুর :: সোমবার ২০,এপ্রিল :: দক্ষিণ ভারতের বাসিন্দা ওই জওয়ান আর কৃষ্ণমূর্তি নির্বাচনের কাজে মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় মোতায়েন ছিলেন। সোমবার কর্মরত অবস্থায় আচমকা তাঁর রাইফেল থেকে গুলি চলার বিকট শব্দ শুনতে পান সহকর্মীরা।তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন কৃষ্ণমূর্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। জওয়ানের বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =