সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান এবং বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে – কমিশনের এই আকস্মিক সিদ্ধান্তে মাথায় হাত সুরা প্রেমীদের,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২১,এপ্রিল :: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুর থেকে হাওড়া জেলা জুড়ে সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান এবং বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের এই আকস্মিক সিদ্ধান্তে একদিকে যেমন মাথায় হাত সুরাপ্রেমীদের, অন্যদিকে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরাও। সাধারণত নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ রাখার নিয়ম থাকলেও, এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা।

দোকানদার এবং গ্রাহকদের সূত্রে জানা গেছে, শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বজায় থাকবে আগামী ৫ মে পর্যন্ত। নির্বাচনের এত আগে থেকেই কেন এই কড়াকড়ি, তা নিয়ে জেলাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। ব্যবসায়ী ও কর্মীদের দুশ্চিন্তা

আচমকা দোকান বন্ধের নির্দেশে চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মদের দোকানের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতে কোনো নির্বাচনে এত দীর্ঘ সময়ের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ তারা পাননি।

এক দোকানের কর্মীর কথায় এতদিন দোকান বন্ধ থাকলে আমাদের স্টাফদের রুজি-রুটির কী হবে, তা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। কাজ হারিয়ে কার্যত বিপাকে পড়েছেন বারের কর্মীরাও।”সুরাপ্রেমীদের হাহাকার

কমিশনের এই নির্দেশের খবর চাউর হতেই বিভিন্ন মদের দোকানে ভিড় জমিয়েছিলেন গ্রাহকরা। আচমকা এই ‘ড্রাই ডে’ বা শুষ্ক দিন ঘোষণার ফলে সুরাপ্রেমীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। ৬ তারিখের আগে আর সুরা মিলবে না জেনে অনেকেই বিকল্প পথ খুঁজছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =