রাজপুর-সোনারপুরে পোস্টার লাগাতে গিয়ে হামলার অভিযোগ – তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: মঙ্গলবার ২১,এপ্রিল :: রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া মণ্ডলপাড়ায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ, আচমকাই তাদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তীর তুলেছে বিজেপি।

বিজেপির দাবি, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবব্রত দাসের ঘনিষ্ঠরাই এই হামলা চালায়। জানা গিয়েছে, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন কর্মীরা।

সেই সময়ই হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় দুই বিজেপি কর্মী মারধরের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।

একটি বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোর সময়ই এই ঘটনা ঘটে বলে দাবি। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =