পায়ে হেঁটে জনসংযোগে কংগ্রেস প্রার্থী রণজিৎ চ্যাটার্জ্জী, মুস্থূলীর বাজারে ‘হাত’ চিহ্নে ভোটের আবেদন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: মঙ্গলবার ২১,এপ্রিল :: নির্বাচনের আবহ যত ঘনাচ্ছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই আজ ২০ এপ্রিল সোমবার সন্ধ্যায় কাটোয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী রণজিৎ চ্যাটার্জ্জী নেমে পড়লেন সরাসরি জনসংযোগে।

কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী এলাকার পাঁচবেড়িয়া বাজারে পায়ে হেঁটে প্রচার সারেন তিনি। সন্ধ্যার ব্যস্ত বাজারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রার্থী রণজিৎ চ্যাটার্জ্জী বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিটি দোকানে প্রবেশ করেন।

দোকানদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং হাত জোড় করে আসন্ন নির্বাচনে কংগ্রেসের প্রতীক ‘হাত’ চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। প্রচারের সময় কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। বাজার চত্বরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =