নদীয়ায় গণতন্ত্রের মহোৎসব – কড়া নিরাপত্তায় শুরু হলো দ্বিতীয় দফার ভোটগ্রহণ, সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বুধবার ২৯,এপ্রিল :: প্রতীক্ষার অবসান। আজ ২৯শে এপ্রিল, নদীয়ার ভাগ্য নির্ধারণের দিন। সকাল ৭টা বাজতেই জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট ও চাকদহ সহ

সমস্ত বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। তপ্ত রোদ উপেক্ষা করেই সকাল সকাল বুথে বুথে পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষ। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 2 =