নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নেজাট :: বুধবার ৬,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার নেজাট থানার সন্দেশখালি সরবেড়িয়া আগারহাটির বিটপোল বামন ঘেরিতে দুই রাজনৈতিক দলের সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ আধিকারিক মহিলা কনস্টেবল বিএসএফ জওয়ানসহ মোট তিনজনের পায়ে গুলি লেগেছে ।
তাদেরকে পুলিশ আধিকারিক কনস্টেবল কে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি একজনকে বিএসএফের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে সরজমিনে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও সেনা জওয়ান ঘটনাস্থলে টহল দিচ্ছে ।
গ্রামে আতঙ্ক ছড়িয়েছে গ্রামের মহিলা থেকে পুরুষ প্রায় জনশূন্য আতঙ্কিত মহিলা গ্রামবাসীরা বলছেন রাতের অন্ধকারে দরজা খুলে দেখি গন্ডগোল বেঁধেছে পুলিশ আসতেই মাছের ঘেরির দিক থেকে গুলি আসে শুনে তারপর যে যার মত পালিয়ে যায়। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নেজাট থানার পুলিশ।

