বঙ্গে প্রথম বিজেপি সরকার, বাঁকুড়ায় বাড়ি বাড়ি লাড্ডু বিলি সমর্থকদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ৯,মে :: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হলো। বঙ্গে প্রথম ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠিত হলো এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।

এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবং জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে অভিনব উদ্যোগ নিলেন বাঁকুড়ার বিজেপি কর্মী-সমর্থকরা।

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের খবর পৌঁছাতেই বাঁকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।

দলের এই অভাবনীয় সাফল্যে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর সিদ্ধান্ত নেন স্থানীয় নেতা ও কর্মীরা। আট নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ওয়ার্ডে মোট ৮৫৩টি বাড়ি রয়েছে। প্রতিটি পরিবারের কাছে জয়ের আনন্দ পৌঁছে দিতে তৈরি করা হয়েছে ১০০০টি লাড্ডুর প্যাকেট।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে সম্মান জানিয়ে কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিটি বাড়িতে এই মিষ্টির প্যাকেট পৌঁছে দিচ্ছেন। এই আনন্দ শুধু আমাদের একার নয়, প্রতিটি নাগরিকের। তাই ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে আমরা লাড্ডু পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =